ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল আল্লাহ যেন কারিনাকে শহীদের মর্যাদা দান করেন: পিনাকী ভট্টাচার্য খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন আইনজীবীদের দুপক্ষের মারামারিতে আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কী হবে, জানালেন বিজেপির মন্ত্রী

২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

এবার বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি শুধু ব্যক্তির প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছে তাদের একজন ইমাম হোসেন তায়িম। ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তেমনি ২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানের ক্ষেতের জমির পাশে শুয়ে আছে তায়িম। কিন্তু তার এই আত্মত্যাগ কিসের জন্য সেটা যেন মানুষ ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে, কোন গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা। শহীদদের আত্মদান বড় তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

বিএনপির এই যুগ্ম মহাসচিব এ সময় শহীদ তায়িমের মাকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নাই কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছে। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনো না ভুলি, তাহলেই হবে তার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা। সকাল ১১টায় এতবারপুর ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক তুলে দেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া, ‘আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা এড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল

২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

আপডেট সময় ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫