ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক দক্ষিণ এশিয়ায় দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ এনসিপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার মেহরাব হোসেন অপি মায়ের দিকে অপলক চেয়ে তারেক রহমান, ছবি ছুঁয়ে গেল নেটিজেনদের

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৮০

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

কামিল মোহাম্মদ মাহমুদ আল-আজরমি-এর মৃত্যুতে গাজায় সংঘাতের সময় ইসরায়েলি হেফাজতে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দীর সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।

গাজা উপত্যকার ৬৯ বছর বয়সী ফিলিস্তিনি বন্দী গত ১০ অক্টোবর আল-নাকাব-এর একটি ইসরায়েলি কারাগার থেকে ইসরায়েলের সোরোকা হাসপাতালে স্থানান্তরের পর মারা গেছেন। সোমবার জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাফেয়ার্স এই খবর নিশ্চিত করেছে।

প্যালেস্টাইন নিউজ অ্যান্ড ইনফরমেশন এজেন্সি জানিয়েছে, কামিল মোহাম্মদ মাহমুদ আল-আজরমি ছয় সন্তানের জনক। তাকে ইসরায়েলি দখলদার বাহিনী ২০২৪ সালের ২৫ অক্টোবর আটক করে।

কমিশন অফ ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স’ সোসাইটির যৌথ বিবৃতি অনুসারে, গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকে ইসরায়েলি হেফাজতে মারা যাওয়া ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা ৮০-তে পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯৬৭ সাল থেকে ইসরায়েলি জেলে নথিভুক্ত ফিলিস্তিনি বন্দীর মৃত্যুর মোট সংখ্যা এখন ৩১৭ জন। একই সাথে দখলদার কর্তৃপক্ষ ৮৮ জন বন্দীর মরদেহ আটকে রেখেছে। যার মধ্যে ৭৭ জনের মরদেহ ২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে আটকে আছে।

সূত্র: আল মায়াদিন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক 

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি মৃতের সংখ্যা বেড়ে ৮০

আপডেট সময় ০১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫