ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

সহকর্মীকে হুমকি নয়, ঐক্যবদ্ধ লড়াই চাই: দৌলতপুরে বিএনপি নেতা শরিফ উদ্দিন জুয়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপির একজন প্রকৃত কর্মী কখনোই আরেক কর্মীকে হুমকি দিতে পারে না। রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু তা কখনোই সহকর্মীর প্রতি বিদ্বেষে পরিণত হওয়া উচিত নয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে, তারাই বিএনপির প্রকৃত সৈনিক। শহীদ জিয়ার আদর্শে গড়া একজন বিএনপি কর্মী আরেক বিএনপি কর্মীকে কখনো হুমকি দিতে পারে না। যে হুমকি দেয়, তাকে আমরা বিএনপির কর্মী হিসেবে স্বীকার করি না।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন—যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যদি দলের ভেতর বিভাজন সৃষ্টি করে বা সহকর্মীকে হুমকি দেয়, তা তিনি বরদাস্ত করবেন না। তিনি বরদাস্ত না করলে আমরাও বরদাস্ত করব না।”

শরিফ উদ্দিন জুয়েল সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সবাই ঐক্যবদ্ধ থাকুন, আগামী দিনে ধানের শীষের বিজয়ের জন্য একসঙ্গে কাজ করুন।”

গণসংযোগ শেষে তিনি খলিশাকুন্ডি বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের সুফল সম্পর্কে অবহিত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

সহকর্মীকে হুমকি নয়, ঐক্যবদ্ধ লড়াই চাই: দৌলতপুরে বিএনপি নেতা শরিফ উদ্দিন জুয়েল

আপডেট সময় ১১:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫