ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

ইউনূসের পদত্যাগ ভাবনা ঘিরে বিতর্ক: ভারতীয় মিডিয়ায় মতবিরোধ, সেনাপ্রধান ও সরকারের টানাপড়েন নিয়ে নানা বিশ্লেষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩২২৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্যের সূত্র ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ-চিন্তা নিয়ে ভারতীয় প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো নানা দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবেদন প্রকাশ করেছে। কেউ বলছে, ইউনূস ইতোমধ্যে জাতির উদ্দেশে ভাষণের খসড়া তৈরি করে ফেলেছেন; কেউ আবার বলছে, আগামী নির্বাচনকে ঘিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ইউনূসের মধ্যে গভীর মতবিরোধ তৈরি হয়েছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, “নির্বাচনের রোডম্যাপ ও রাখাইন করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও সরকারের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে।” তাদের মতে, অর্থনৈতিক পরিচালনায় সরকারের ভূমিকা নিয়েও সেনাপ্রধান প্রশ্ন তুলেছেন। এছাড়া ইলন মাস্কের স্টারলিংক প্রযুক্তি আনার বিষয়ে সেনাবাহিনীর উদ্বেগের কথাও তুলে ধরা হয়।

দ্য হিন্দু জানিয়েছে, “বাংলাদেশে ভোটের দিনক্ষণ নিয়ে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে শক্তির লড়াই শুরু হয়েছে।” খবরে উল্লেখ করা হয়, জেনারেল ওয়াকার বলেছেন অন্তর্বর্তী সরকারের কিছু পদক্ষেপ পূর্বের সমঝোতার আওতায় ছিল না।

টাইমস অব ইন্ডিয়াএনডিটিভি, বিবিসি বাংলার বরাতে জানায়, ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। ইন্ডিয়া টুডে-র শিরোনাম ছিল, “পদত্যাগের হুমকি ইউনূসের, ঢাকায় বিক্ষোভের আশঙ্কা।” তারা জানায়, ছাত্র ও ধর্মীয় গোষ্ঠীগুলো সেনানিবাস অভিমুখে পদযাত্রার পরিকল্পনায় রয়েছে, এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম স্থগিত করাসহ নানা ঘটনায় ইউনূসের পরোক্ষ ভূমিকা আছে বলে অভিযোগ করা হচ্ছে।

আনন্দবাজার পত্রিকা দুটি আলাদা প্রতিবেদনে লিখেছে, নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন এবং ইতোমধ্যে ভাষণের খসড়াও তৈরি করেছেন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলোর এমন প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেছেন বাংলাদেশের সরকারের কিছু উপদেষ্টা। তারা মনে করেন, ভারতীয় মিডিয়াগুলো একতরফাভাবে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে, যা দেশের রাজনীতিকে আরও অস্থির করতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

ইউনূসের পদত্যাগ ভাবনা ঘিরে বিতর্ক: ভারতীয় মিডিয়ায় মতবিরোধ, সেনাপ্রধান ও সরকারের টানাপড়েন নিয়ে নানা বিশ্লেষণ

আপডেট সময় ০৪:১৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫