ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের মুসলিম প্রতিবেশীকে ওমরাহ করার সুযোগ করে দিতে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী খ্রিস্টান যুবক মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ ভারত ‘বিশ্বগুরু’, ভারতীয়দের দেখলে মানুষ নমস্কার করে: আরএসএস প্রধান সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব জানাজার নামাজ পড়ানোর সময় ইমামের মোটরসাইকেল চুরি ইমরান খানের মুক্তি ও চিকিৎসা দাবি জানালেন পাইলট সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: নায়িকা পপি ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’ মৃত্যুর আগে আলিফের আকুতি লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

এবার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে মার্কিন কারাগার থেকে বার্তা দিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় তিনি দেশবাসীর প্রতি সংহতি, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও এই বার্তায় অংশ নেন।

মাদুরো বলেন, দুর্যোগের এই সময়ে কেউ যেন একা না থাকে এবং প্রতিটি সম্প্রদায় নিজেদের শিশু, বয়স্ক ও অসুস্থদের পাশে দাঁড়ায়। তিনি জনগণকে উদ্ধারকর্মী ও চিকিৎসা দলের কাজে সহযোগিতা করারও আহ্বান জানান। তার ভাষায়, বিশ্বাস, শৃঙ্খলা ও সংহতির মাধ্যমে ভেনেজুয়েলা এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও তাৎক্ষণিকভাবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হওয়ার আশা জামায়াত প্রার্থী দেলাওয়ারের

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর

আপডেট সময় ১২:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬