ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত বর্তমানে দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে ভারত সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা বিজয় থালাপতির খালের পাড়ে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি রয়েছে: ত্রাণমন্ত্রী ঈশ্বরের কাছে আরেকটি বিশ্বকাপ চাওয়া অনেক বেশি হয়ে যাবে: মেসি বিশ্বকাপে আগেও ব্রাজিলকে ‘ডুবিয়েছিল’ বিতর্কিত এই রেফারি ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মার্কিন কারাগার থেকে ঐক্যের ডাক মাদুরোর ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

দায়িত্ব পালনে মান-অভিমান ভুলে এগিয়ে আসার আহ্বান মামুনুল হকের, নারী সংস্কার কমিশন বাতিলসহ হেফাজতের চার দফা দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে উদ্দেশ করে বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে তারা যেন মান-অভিমান ভুলে দায়িত্ব পালন করেন। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে মামুনুল হক বলেন, “শহীদদের রক্ত শুকায়নি, অথচ ফ্যাসিস্টরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তাই জুলাইয়ের চেতনায় উজ্জীবিত হয়ে বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা ও হেফাজতসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা-জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে চার দফা দাবি উপস্থাপন করেন।

তিনি আরও বলেন, “সংবিধান ও রাজনৈতিক সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দৃশ্যমান অগ্রগতি জরুরি।”

নারী সংস্কার কমিশন নিয়ে তিনি বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। সরকার এই মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে হেফাজত ঘরে ঘরে গিয়ে কাজ করবে।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মোড়ে এসে শেষ হয়। এতে অংশ নেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মাওলানা আবু তাহের নদভী, মহিউদ্দিন রাব্বানী, আহমেদ আলী কাসেমী, ইসলামাবাদী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি কামাল উদ্দিন, মাওলানা শোয়াইব, মাওলানা ইয়াকুব ওসমানী, মাওলানা আফসার মাহমুদ, মুফতি নাসির উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা সুলতান আহমদ জাফরী প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা দিলো ভারত

দায়িত্ব পালনে মান-অভিমান ভুলে এগিয়ে আসার আহ্বান মামুনুল হকের, নারী সংস্কার কমিশন বাতিলসহ হেফাজতের চার দফা দাবি

আপডেট সময় ০৪:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫