ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপন করছে ইসরায়েল কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আইআরজিসির হামলা যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ চুরির অভিযোগে দিনে পড়লেন নফল নামাজ, রাতে মাদক মামলায় গ্রেপ্তার ডিউটি শেষে বিশ্রাম, সকালে মিলল এসআইয়ের মরদেহ

জনগণের চাওয়া মর্যাদাপূর্ণ বিদায়, উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হতে পারে পদত্যাগের গুঞ্জন”—ড. মঈন খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৬৮৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বরং এটি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হতে পারে সরকারের পক্ষ থেকে।

শনিবার (২৪ মে) রাতে গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রথমত: আমরা এখনো নিশ্চিত নই এই খবরের সত্যতা সম্পর্কে, কারণ প্রধান উপদেষ্টার অফিস থেকে এটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দ্বিতীয়ত: এটিও হতে পারে যে, সরকার নিজেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে ছাত্রনেতাদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের প্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের সত্যিকারের চাওয়া হলো, প্রধান উপদেষ্টা ড. ইউনূস যেন দায়িত্ব পালন শেষে সম্মানজনক ও মর্যাদাপূর্ণভাবে বিদায় নেন।”

ড. মঈন খান আরও মন্তব্য করেন, “জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, সত্যিকারের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হোক এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তর ঘটুক। এই সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি যে আস্থা জনগণ দেখিয়েছে, তারা চায় সেই আস্থার প্রকৃত প্রতিফলন ঘটুক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু

জনগণের চাওয়া মর্যাদাপূর্ণ বিদায়, উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হতে পারে পদত্যাগের গুঞ্জন”—ড. মঈন খান

আপডেট সময় ১১:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫