ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিতে হবে: আখতার হোসেন দাবানল, বিষাক্ত ধোঁয়া ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র সন্তান প্রসবের জন্য হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপন করছে ইসরায়েল কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আইআরজিসির হামলা যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ চুরির অভিযোগে দিনে পড়লেন নফল নামাজ, রাতে মাদক মামলায় গ্রেপ্তার ডিউটি শেষে বিশ্রাম, সকালে মিলল এসআইয়ের মরদেহ

পদত্যাগ ইস্যুতে গুমট রাজনৈতিক পরিবেশ, আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৪৪১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাকে পদত্যাগ না করার আহ্বান জানিয়েছে।

এই প্রেক্ষাপটে আজ (শনিবার) কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে কারা কারা অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়াতের পক্ষ থেকে আমির ড. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

সৈয়দ তাহের জানান, “দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলাম। তার কার্যালয় থেকে আজ রাতের সময়সূচি জানানো হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আইনি পদক্ষেপ শুরু

পদত্যাগ ইস্যুতে গুমট রাজনৈতিক পরিবেশ, আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ১২:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫