ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

ওয়ান হাউজ-ওয়ান মিডিয়া পলিসি ও সাংবাদিক ন্যূনতম বেতন আগামী মাসেই বাস্তবায়নে উদ্যোগ: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ক্ষমতা ছাড়ার আগে ওয়ান হাউজ, ওয়ান মিডিয়া পলিসি, সাংবাদিকতা সুরক্ষা আইন, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ ও অনলাইন পোর্টালের নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার। রোববার (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ তথ্য জানান সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, সংস্কার কমিশন থেকে জমা দেওয়া ২৩টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবের মধ্যে ১৩টি নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয়। আগামী নভেম্বরে কেবিনেট কার্যক্রম বন্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট কাজগুলো শেষ করতে চান তারা।

ডিজিটাল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন নীতিমালা আনার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ডিজিটাল প্লাটফর্মে প্রকাশিত কনটেন্ট থেকে আয় হলে তা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের আওতায় আনা হবে।

সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের জন্য মৌলিক বেতন কাঠামো নির্ধারণ করে দেব। অন্তত নবম গ্রেডের কাছাকাছি যেন বেতন হয়— সে ব্যবস্থা করছি।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের সক্ষমতা বাড়াতে প্রচার সংখ্যা কমিয়ে বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে তিনি। তবে এজন্য প্রচার সংখ্যার সঠিক তথ্য নিশ্চিত করা অপরিহার্য। স্থানীয় ও ইংরেজি পত্রিকার প্রচার সংখ্যা কমানো হতে পারে বলেও জানান তিনি।

নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে নোয়াবসহ মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, মালিকরা রাজি না হলে বিজ্ঞাপনের হার কমিয়ে দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না, তারা স্বাভাবিকভাবেই মাঠ ছাড়বে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

ওয়ান হাউজ-ওয়ান মিডিয়া পলিসি ও সাংবাদিক ন্যূনতম বেতন আগামী মাসেই বাস্তবায়নে উদ্যোগ: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

আপডেট সময় ০৭:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫