ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পথে পথে সভা সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আ.লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে: রাশেদ খাঁন জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

সোমবার নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে ইসিসচিব বলেন, ‎গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো কোনো তথ্য আসেনি।

এ সময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট কক্ষ রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি। মহিলা ভোট কক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।

নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চলতি সপ্তাহেই হবে বলে জানান ইসিসচিব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পথে পথে সভা সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

আপডেট সময় ০২:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫