ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৯৬৭ বার পড়া হয়েছে

ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম আকতার (৪০) নামে এক যুবক।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় নাট্যমঞ্চে অভিনয়ের কারণে এলাকায় তিনি নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন।

শামীমের ভাই জাপান জানান, ইতালি থেকে তার ভাবী মোবাইল ফোনে প্রথম শামীমের আত্মহত্যার চেষ্টার খবর দেন। স্ত্রীকে ভিডিও কলে রেখেই শামীম ঘরের ভেতর গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিলেন। খবর পেয়ে দ্রুত বাজার থেকে বাড়িতে ছুটে এলেও দরজা ও জানালার গ্রিল বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে শামীমকে ঝুলন্ত পাওয়া যায়। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস আগে শামীম আকতার এবং তার স্ত্রী মুক্তা আক্তার ইতালিতে যাওয়ার জন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ করেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মুক্তা আক্তার যেতে পারলেও স্বামী শামীম আটকে যান। এই জটিলতা কাটিয়ে তিনিও দ্রুত স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে, ইতালিতে মুক্তা আক্তার এখনো কোনো কাজ জোগাড় করতে পারেননি। স্ত্রীর ভরণপোষণের জন্য প্রতি মাসে শামীমকে প্রায় ৭০ হাজার টাকা পাঠাতে হত। বিদেশ যাওয়ার বিপুল পরিমাণ ঋণ এবং মাসিক এই মোটা অঙ্কের টাকা জোগাড়ের জন্য শামীম প্রচণ্ড মানসিক ও আর্থিক চাপের মধ্যে ছিলেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে বিস্তারিত কথা বলার পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলা সম্ভব হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ইতালি প্রবাসী স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫