ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শর্তসাপেক্ষে এমপিওভুক্ত হচ্ছে এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সরকারি অনুদানপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে ‘শর্তসাপেক্ষে এমপিওভুক্ত’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ-সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বর্তমানে দেশের বাইরে থাকায় চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক বলেন, “স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টার সই হয়েছে বলে জেনেছি। এখন ফাইলটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। তিনি দেশে ফিরলেই দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে।”

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর নীতিমালা প্রকাশ করা হলেও বাস্তবায়নে দেরি হওয়ায় শিক্ষকরা টানা ২২ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষকরা শুধু এমপিও নয়, বরং অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন। আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবারও সকাল থেকে ২২তম দিনের মতো অবস্থান অব্যাহত রেখেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

শর্তসাপেক্ষে এমপিওভুক্ত হচ্ছে এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা

আপডেট সময় ১০:৪৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫