ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকার গঠন নিয়ে উত্তেজনা, দলের ১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার ৩৭ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ, নেই ওঠার সিঁড়ি মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা করলো তেহরান দ্বিতীয় বিয়ে করলেন হেফাজতে ইসলামের মহাসচিব ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয় মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক

রুমিন ফারহানা: “আপনাদের সমর্থন থাকলে এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা।”

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাস্থলে বিকেল থেকেই আশুগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকা থেকে নারী-পুরুষের ভিড় জমে। রুমিন ফারহানা মঞ্চে উঠলে উপস্থিত জনতা ‘রুমিন, রুমিন’ ধ্বনিতে মাঠ প্রকম্পিত করে তাকে স্বাগত জানান।

রুমিন ফারহানা বলেন, “অনেকে হয়তো আপনাদের বলবে আমাকে এটা দেওয়া হবে, সেটা দেওয়া হবে। কিন্তু আমি চাই না কিছুই—শুধু চাই আপনাদের ভালোবাসা, সমর্থন ও ভোট। আমি আপনাদের সন্তান হয়েই থাকব জীবনে ও মরণে।”

তিনি আরও জানান, “বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছে। এখন অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে জোটবদ্ধ হওয়ার আলোচনা করছে। যে আসনগুলো জোটের আওতায় রয়েছে, সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে দল যাকে মনোনয়ন দেবে, তিনি নিশ্চয়ই যোগ্য হবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক মিয়া এবং প্রধান বক্তা ছিলেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাছউদ।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১৯ সালে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার পর থেকে রুমিন ফারহানা সরাইল-আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন। গত আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি নিয়মিত মাঠে আছেন, গণসংযোগ ও সভা করছেন এবং এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকার গঠন নিয়ে উত্তেজনা, দলের ১০৭ বিধায়ককে নিয়ে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের

রুমিন ফারহানা: “আপনাদের সমর্থন থাকলে এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা”

আপডেট সময় ১০:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫