ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এবার ইরানের রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার জবাব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষ থেকে এযাবতকালের মধ্যে অত্যন্ত আশাবাদী প্রতিক্রিয়া আর ইসরাইলের আপত্তির ২৪ ঘন্টা পার না হতে এই হামলা হলো। পাল্টাপাল্টি হামলার পরও শান্তিচুক্তির আলোচনা চলবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার দাবি, তেহরানে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেওয়া প্রতিক্রিয়ায় একে মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব উল্লেখ করে ট্রাম্প বলেন, এতে ইরানের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের হামলার পরও হরমুজ প্রণালি সফলভাবে পার করেছে তিনটি মার্কিন ডেস্ট্রয়ার। এবিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডসেন্টকম।

বলা হয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর দ্রুতগামী ছোট নৌযান নিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীআইআরজিসি। মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে তেহরান। বলা হয়েছে, হরমুজে ইরানের তেলের ট্যাংকারে হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি। ইরানের আব্বাস আর কেশম বন্দরে হামলা খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা 

আপডেট সময় ০৯:৩৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬