ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো জ্বালানি তেলের দাম বাংলাদেশে কম: রিজভী ৭১ বছর বয়সে শুনে শুনে পবিত্র কোরআনের হাফেজা হলেন মিশরীয় নারী মারা গেলেন মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা, এমপিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় এবার মা-ভাবি ও আট মাসের ভাতিজীকে জবাই করে হত্যা! গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে: বাংলাদেশ খেলাফত মজলিস কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান জ্বালানি তেলের দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব

আসামে বহুবিবাহ প্রতিরোধ বিল মন্ত্রিসভায় অনুমোদন: বহুবিবাহে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রস্তাব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

ভারতের আসামের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে বহুবিবাহ প্রতিরোধ বিল। বিল অনুযায়ী, কেউ একাধিক বিয়ে করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়। আগামী ২৫ নভেম্বর আসাম বিধানসভায় এ বিলটি পেশ করা হবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, “বিলটি পাস হলে আসামে বহুবিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। কেউ দ্বিতীয় বা তৃতীয়বার বিয়ে করলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে।”

তিনি আরও জানান, বহুবিবাহের কারণে ক্ষতিগ্রস্ত নারীদের আর্থিক সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হবে। “অনেক সময় দেখা যায়, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে নারীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই লক্ষ্যেই এই তহবিল,” বলেন মুখ্যমন্ত্রী।

তবে নতুন আইনের আওতার বাইরে থাকবে আসামের উপজাতি জনগোষ্ঠী। ষষ্ঠ তফশিলভুক্ত এলাকা, বিটিসি, কার্বিআংলং ও ডিমা হাসাও জেলায় এই আইন কার্যকর হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই বিল পাস হিমন্ত বিশ্বশর্মা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য হয়ে উঠতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো জ্বালানি তেলের দাম বাংলাদেশে কম: রিজভী

আসামে বহুবিবাহ প্রতিরোধ বিল মন্ত্রিসভায় অনুমোদন: বহুবিবাহে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড প্রস্তাব

আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫