ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী বরাদ্দ বাঁচিয়ে অতিরিক্ত খাল খনন করে ৪০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: রিজভী লং মার্চের সম্ভাব্য পথসভাগুলোর স্থান জানালেন জামায়াতের সেক্রেটারি

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের হাফেজা হুমায়রা মাসুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি হাফেজা হুমায়রা মাসুদ। ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আল-আজহার মসজিদের বিশিষ্ট ইমাম ও ক্বারী শায়খ ফাওযী আল-বারবারী আজহারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নারীদের জন্য নির্ধারিত বিভাগে হুমায়রা মাসুদ শীর্ষস্থান অর্জন করেন। একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না। অন্যদিকে, পুরুষদের বিভাগে প্রথম হন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম।

এটি হুমায়রা মাসুদের প্রথম আন্তর্জাতিক সাফল্য নয়। তিনি ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরবর্তীতে ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান অর্জন করেন।

স্ত্রীর এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী বলেন, “এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। তার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য ও কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকে বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে।”

চাঁদপুরের সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশের হাফেজা হুমায়রা মাসুদ

আপডেট সময় ১১:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫