ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

ভাঙ্গায় মহাসড়কের পাশে ৩২টি পেট্রলবোমা উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একটি লাগেজ থেকে ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে এসব বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত চলমান ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা লাগেজটি ফেলে পালিয়ে যায়। পরে কালো রঙের লাগেজটি উদ্ধার করে খুললে এর ভেতর থেকে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলে তৈরি ৩২টি পেট্রলবোমা পাওয়া যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, “মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি লাগেজ উদ্ধার করা হয়। পরে খুলে এর মধ্যে ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ভাঙ্গায় মহাসড়কের পাশে ৩২টি পেট্রলবোমা উদ্ধার

আপডেট সময় ০৬:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫