ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

তাহিরপুরে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক করলেন বিএনপি প্রার্থীপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উঠান বৈঠন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। শুক্রবার বিকেলে শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শ্রীপুর বাজার সংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কামরুল বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার কথা জনগণের কাছে পৌঁছে দিতেই এখানে এসেছি। ধানের শীষের পক্ষে জনমত তৈরি করা এখন সময়ের দাবি। দল আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন না দিলেও আমি বিশ্বাস করি—পুনর্মূল্যায়নে জনগণের সমর্থনের ভিত্তিতে দল আমাকে মূল্যায়ন করবে।”

ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ বিএনপির নেতা আশরাফুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া মাস্টার, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

তাহিরপুরে ধানের শীষের পক্ষে জনমত গঠনে উঠান বৈঠক করলেন বিএনপি প্রার্থীপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল

আপডেট সময় ০৯:৪৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫