ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাইফা সেরা উদ্যোক্তা ২০২৬ এওয়ার্ড পেলেন আহমেদ বিন সজিব ভারতে কোনো ধর্ম বা গোষ্ঠীকে টার্গেট না করার আহ্বান জামায়াত আমিরের কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো: জামায়াত আমির রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: পাটওয়ারীকে রাশেদ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ ঝরল ৪ প্রাণ সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের রড-সিমেন্ট নয়, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম

মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। গতকাল রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত ১৬ নভেবম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত থেকে রাজবাড়ী-১ আসনের নোমিনেশন পরিবর্তনের দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীর একতায় একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে দলীয় শিষ্ঠাচার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সবত্র ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। আপনি (আকমল হোসেন চৌধুরী) রাজবাড়ী পৌর বিএনপির একজন অত্যন্ত দ্বায়িত্বশীল নেতা হিসাবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আপনাকে এই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা গেল। অন্যথায় আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের সঠিক জবাব পাওয়া না গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা। এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাইফা সেরা উদ্যোক্তা ২০২৬ এওয়ার্ড পেলেন আহমেদ বিন সজিব

মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ

আপডেট সময় ১১:৪১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫