ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

ফাঁসির রায়ের পরও আরও ৫৮৬ মামলার মুখোমুখি হতে হবে হাসিনাকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

এবার জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা দায়ের করা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যার মামলাও রয়েছে।

গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সবমিলিয়ে আরও ৬৮৬ মামলায় শেখ হাসিনাকে মুখোমুখি হতে হবে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মোট মামলার বড় একটি অংশ।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এখনো বিভিন্ন জেলা-উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা।

এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

ফাঁসির রায়ের পরও আরও ৫৮৬ মামলার মুখোমুখি হতে হবে হাসিনাকে

আপডেট সময় ১২:০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫