ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী হামে তিন শতাধিক শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার ভারতের পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে নিজের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনাকেঠান্ডা মাথার খুনবলে মন্তব্য করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারী বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী চন্দ্রনাথ রথের ওপর হামলা চালিয়েছে। 

প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যমগ্রামের ডোলতলা এলাকায় বুধবার (৬মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে আসা কয়েকজন অজ্ঞাত হামলাকারী রথের গাড়ি আটকায়। এরপর তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে তিনি পুলিশের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। তিনি আরও জানান, হামলাকারীরা হামলার আগে এলাকায় নজরদারি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার জন্য তিনি সরাসরি কোনো সংগঠনকে দায়ী করেননি। পাশাপাশি বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটপরবর্তী সময় থেকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

আপডেট সময় ১০:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬