ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

অবৈধ ইটভাটায় অভিযানে বাধা, এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

এবার বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযানে বাধা দেয়ায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। একইসাথে এ মামলায় অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

এদিকে ১৭ নভেম্বর লামা থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন। এ মামলায় অন্য আসামিরা হলেন এবি ওয়াহিদ, মিজবাহ উদ্দিন মিন্টু, মো. মহিউদ্দিন, শওকত ওসমান, খাইয়ের উদ্দিন মাস্টার, মুজিবুল হক চৌধুরী, মিজান, জলিল, আলম মেম্বার ও জহির।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে অভিযানে বাধা প্রদানকারীরা এলাকার স্থানীয় বাসিন্দা নন। তারা অবৈধ ইটভাটা ও পাহাড় কাটার সঙ্গে জড়িতদের পালিত শ্রমিক ও বাহিনী। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

সূত্র জানায়, গত ১৬ নভেম্বর (রোববার) উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকয় অবৈধ ইটভাটা ও পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে যায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামসহ সঙ্গীয় সদস্যরা। খবর পেয়ে ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন।

সেই সময় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের গাড়িবহরের সামনে কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ করেন ইটভাটার শ্রমিকরা। ইটভাটার সাথে হাজার হাজার মানুষের রিজিক জড়িত। বিকল্প কর্মের ব্যবস্থা করার আগে ইটভাটা ভাঙতে দেয়া হবে না বলে জানান শ্রমিকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

অবৈধ ইটভাটায় অভিযানে বাধা, এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫