ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

এবার ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কামরুল হাসান (১৭) পরশুরাম উপজেল বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। সে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে।

কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া বলেন, তিনি একজন হতদরিদ্র কৃষক বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তার ছেলে খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তার। তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে তিনি দাবী করেছেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, তাকে গত ৩ এপ্রিলে বক্সমাহমুদ বাজারের রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষের মিজানুর রহমানের একটি মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এ ছাড়াও সে রাস্তায় দাঁড়িয়ে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গান দিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। তাকে রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষে ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা চেয়েছে বাংলাদেশ

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫