ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয় কোচ স্ক্যালোনির কারিনা, তোমার মতো সাহসী মানুষের দরকার ছিল বাংলাদেশে: তাসনিম জারা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে ইরানের লাখ লাখ শিশু, বিস্ফোরক তথ্য প্রকাশ ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একইঃ ফজলুর রহমান ভারতে মসজিদকে মন্দির ঘোষণা আদালতের, নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে: ফজলুর রহমান আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর

শততম টেস্টে ঝলমলে মুশফিক, দুশ রানে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজের ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে দারুণ মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মাত্র ১০৯ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটার। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চারের মাধ্যমে ব্যক্তিগত পঞ্চাশে পৌঁছান তিনি।

এর আগে মুমিনুল হকও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। তার ব্যাটে আরেকটি চার আসতেই দলীয় স্কোর দুশ রানে পৌঁছে যায়। তবে সেট হওয়ার পরও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান ১২৮ বলে ৬৩ রান করে। চতুর্থ উইকেটে মুমিনুল ও মুশফিক মিলে যোগ করেন মূল্যবান ১০৭ রান।

মুমিনুলের বিদায়ের পর উইকেটে নামেন লিটন দাস। শুরু থেকেই তিনি মুশফিককে ভালো সঙ্গ দিতে থাকেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ মাইলফলকও স্পর্শ করেছেন লিটন—টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূরণ করেছেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৭৩ এবং লিটন ২৮ রানে অপরাজিত থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন থেকে দেশে ফেরার পথেই তাইওয়ানের বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

শততম টেস্টে ঝলমলে মুশফিক, দুশ রানে বাংলাদেশ

আপডেট সময় ০৩:৪৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫