ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরল, কার্যকর হবে ১৪তম জাতীয় নির্বাচনে—শিশির মনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৭৭৫ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর আইনি বিশ্লেষণ দিয়েছেন জামায়াতে ইসলামীর পক্ষে আপিল করা জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরেছে। তবে এটি অবিলম্বে কার্যকর হচ্ছে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর পূর্ণাঙ্গভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে।

শিশির মনির জানান, বর্তমান কাঠামো অনুযায়ী সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে এই ফরমেশন এখন কার্যকর নয়। জুলাই সনদ গণভোটে পাস হলে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার সভায় অনুমোদন পেলে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।

সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের আগের রায় অবৈধ ঘোষণা করা হয় এবং ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ধরে ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

শিশির মনির আরও বলেন, রায়ের ফলে সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে তা কেবল চতুর্দশ জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে ফিরল, কার্যকর হবে ১৪তম জাতীয় নির্বাচনে—শিশির মনির

আপডেট সময় ০২:৫৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫