ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ–৪: ফজলুর রহমানের মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা জজ কোর্টের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তারা দাবি করেন, তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছেন। এছাড়া স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়-ভীতি প্রদর্শন এবং একই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকির অভিযোগও উঠেছে।

বক্তারা বলেন, ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহিদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ণ হবে এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে। তাই তারা দ্রুত তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

মানববন্ধনে অংশ নেন সাবেক ডিসি ও মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ এবং ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

কিশোরগঞ্জ–৪: ফজলুর রহমানের মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫