ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের ভাইরাল হওয়া ঘটনা নিয়ে যা জানা গেল সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষে আহত সাত ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতদের মধ্যে রয়েছেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। তাদের সবার মাথায় আঘাত লেগেছে এবং চার নম্বর রুমে চিকিৎসা চলছে।

চকবাজার থানা পুলিশের সূত্র জানিয়েছে, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল আয়োজন করে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠানে এক পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করে এবং একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। ক্যান্টিন বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। পরে একটি পক্ষ অস্থায়ী আদালত থেকে রড এনে পাশে রাখে, যা নিয়ে পরিস্থিতি আরও বেগতিক হয়। উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতরা সবাই আলিয়া মাদ্রাসার ছাত্র এবং তাদের চিকিৎসা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদার দাবিতে ফলের দোকানে ভাঙচুর, বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আপডেট সময় ০৮:২৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫