ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী দিনে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর নয়া পল্টনে মাওলানা ভাসানী মিলানায়তনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই দাবি করে বুলু বলেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। তিনি বলেন, বিএনপির ৩১ দফাই আগামী ১০০ বছরের মুক্তির সনদ। বেগম খালেদা জিয়া হবেন আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, জাতি এখন কঠিন প্রশ্নের মুখোমুখি। অনেকে ধর্মকে ব্যবহার করে ব্যবসা করছেন, ইসলামের নাম ভাঙিয়ে করছেন রাজনীতি। তিনি আরও বলেন, জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেঈমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী দিনে রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: বুলু

আপডেট সময় ০২:০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫