ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

রাসূল (সা.)কে নিয়ে বিরোধিতা করলে আমি মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও মেনে নিব না: এনসিপিকে বয়কট করলেন আতিক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বয়কট করলেন ছাত্র-জনতার অভ্যুত্থানে হাত হারানো জুলাইযোদ্ধা আরজে আতিকুল গাজী। বুধবার (২৬ নভেম্বর) বাউল ইস্যুতে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। এর আগে, একই ইস্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতিকে কারণ দর্শানোর নোটিশ দেয়; যার প্রেক্ষিতে দলটি ছাড়ার ঘোষণা দেন ওই নেতা। এছাড়াও জাতীয় যুবশক্তি ভোলা জেলার মুখ্য সংগঠক পদ থেকে সাইফুল্যাহ সানী একই ঘটনায় পদত্যাগ করেন।

ভিডিও বার্তায় আতিক বলেন, আজ থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে বয়কট করলাম। আমি লক্ষ্য করছি তারা ঘুরিয়ে-পেচিয়ে তাদের মিথ্যাগুলাকে বলে যাওয়ার চেষ্টা করছে। তারা বলছে মত প্রকাশের স্বাধীনতা। আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। বাউল সরকার আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি করেছে। এখানে মত প্রকাশ বলতে কিছু নেই। অবশ্যই মত প্রকাশে স্বাধীনতা থাকতে হবে। তাই বলে কেউ আল্লাহ তালাকে নিয়ে কটূক্তি করবে?

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালার রাসূলকে (সা.) নিয়ে বিরোধিতা করবে। আমি এক মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও এটা মেনে নিতে পারব না। আজ থেকে এনসিপির সকল কার্যক্রমকে বয়কট করলাম। যতদিন পর্যন্ত এনসিপি তওবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে; ততদিন পর্যন্ত এনসিপির সকল কার্যক্রম আমার কাছে বয়কট থাকবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সেদিন বিকেল চারটার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার কাছে আতিকুলের হাতে গুলি লাগে। সেদিন তাকে নিয়ে প্রথমে আন্দোলনকারীদের কয়েকজন এবং পরে স্বজনেরা পাঁচটি হাসপাতাল ঘোরেন। একটি হাসপাতালের চিকিৎসকেরা তার হাতের গুলিটি বের করেন। পরিদন ৬ আগস্ট দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) তাকে ভর্তি করা হয়। আর ৭ আগস্ট অস্ত্রোপচার করে হাতটি কেটে ফেলতে হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

রাসূল (সা.)কে নিয়ে বিরোধিতা করলে আমি মুসলিম ঘরের সন্তান হয়ে কখনও মেনে নিব না: এনসিপিকে বয়কট করলেন আতিক

আপডেট সময় ১২:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫