ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ

সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা চুপ থাকবে না: সংগীতশিল্পী সালমা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মহান আল্লাহতায়ালাকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার। তার এমন হীন কাজকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে। সম্প্রতি মানিকগঞ্জে এ নিয়ে বাউলদেরকে বেধড়ক মারধর করা হয়। ব্যক্তির দায় গিয়ে পড়েছে পুরো বাউল সম্প্রদায়ের উপর,যার খেসারত দিতে হচ্ছে অন্য বাউলদের। কতিপয় সুশীল তার মুক্তির দাবিতে মানববন্ধন করলেও জনগণের দাবি তার যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

সেই ধারায় এবার বাউলশিল্পী আবুল সরকারকে এক হাত নিলেন লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা । সম্প্রতি এক ভিডিওবার্তায় সালমা বলেন, ‘যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন। কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। প্রভুকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না।’

কথার সূত্র ধরে তিনি যোগ করেন,‘আপনাকে এই অনুমতি কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন। আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন এই ক্ষমতাকে আপনাকে দেওয়া হয়নি। আপনাদের দায় আমরা নিতে পারব না’। সালমা আরো বলেন, ‘একজন বাউল কখনও অন্যকে কষ্ট দিতে পারে না। একজন সাধক কখনও আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল?’

সালমা আরও বলেন, ‘অনেক সময় কথা বলতে বলতে আমরা ভুল করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং মনে হচ্ছে তিনি উনি নির্দ্ধিধায় আল্লাহকে নিয়ে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।’

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননা করে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তাঁর মন্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।এর জেরে ৫ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারের পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জ জেলা ডিবির কার্যালয়ে আনা হয়। পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা চুপ থাকবে না: সংগীতশিল্পী সালমা

আপডেট সময় ০১:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫