ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে র‍্যাব ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬ বিএনপি আড়াই মাসে যতটুকু উন্নয়ন করেছে, এটা গত ১৭ বছরেও হয়নি: বুলু জাতিসংঘে হরমুজ নিয়ে ভোটের প্রস্তুতি, চীন-রাশিয়াকে ভেটো না দেয়ার আহ্বান লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় জামায়াতের সাবেক আমিরের ছেলে যোগ দিলেন এনসিপিতে রাজশাহীতে টেন্ডার বাক্স ছিনতাই, যুবদলের দুই নেতাকে শোকজ সরকার গঠন করতে কংগ্রেসের দ্বারস্থ বিজয় থালাপতি

বিএনপি প্রার্থী ‘বুলেটের রাজত্ব’ চাইছেন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

পাবনার ইশ্বরদীর সাম্প্রতিক সহিংসতার জন্য বিএনপি প্রার্থীর উসকানিমূলক ভূমিকা দায়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, ঘটনাটি আকস্মিক নয়; বরং পরিকল্পিত সন্ত্রাসেরই বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু, অগণতান্ত্রিক ও উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড বারবার প্রমাণ করছে— এটি ব্যালটের যুদ্ধ নয়; বরং বুলেট দিয়ে তিনি তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।”

তিনি আরও বলেন, প্রশাসন বারবার সুষ্ঠু নির্বাচনের কথা বলছে— এখন জনগণ দেখতে চায় তারা বাস্তবে কী পদক্ষেপ নেয়।

জামায়াত আমির কড়া ভাষায় বলেন, “সব সন্ত্রাসীর ব্যাপারে আমাদের বার্তা স্পষ্ট— জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।”

তিনি জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাদের লড়াই আরও জোরদার হবে। “সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ আমরা থামব না,”— বলেন ডা. শফিকুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি

বিএনপি প্রার্থী ‘বুলেটের রাজত্ব’ চাইছেন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় ১২:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫