ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের তিতুমীরে হল কমিটি ছাত্রদলের, পদ পাওয়া নেত্রীরাও বলছেন—‘আমরা রাজনীতি চাই না’ বিজয়ের দলকে সমর্থন কংগ্রেসের, কেমন হবে ক্ষমতার ভাগাভাগি মাদ্রাসায় ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা: অভিযুক্ত সেই শিক্ষককে আটক করেছে র‍্যাব ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬ বিএনপি আড়াই মাসে যতটুকু উন্নয়ন করেছে, এটা গত ১৭ বছরেও হয়নি: বুলু জাতিসংঘে হরমুজ নিয়ে ভোটের প্রস্তুতি, চীন-রাশিয়াকে ভেটো না দেয়ার আহ্বান লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার ইরানের তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এই আগুন লাগে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিল বলে জানা যায়।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। ভবনটির বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে, আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে সাতটি সক্রিয় উদ্ধারকারী দল ও অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব: শিক্ষামন্ত্রী

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৮, আহত ৩৬

আপডেট সময় ০৯:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬