ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

আসন্ন নির্বাচনে বিএনপি ৮০টির বেশি আসন পাবে না: এনসিপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক ডা. আব্দুল্লাহ আল সানী বলেছেন, ‘বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল হলেও নেত্রী অনুপস্থিত থাকায় তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসন্ন নির্বাচনে বিএনপি ৮০টির বেশি আসন পাবে না এবং এনসিপি রেকর্ড সংখ্যক আসনে জয়ী হয়ে সংসদে যাবে।’

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বগুড়ায় জাতীয় যুবশক্তি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। শহরের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির আহ্বায়ক মহিদ উল নবী মিশু। ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, ‘সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা বিচার, সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির বদলে কোন আসন থেকে নির্বাচন করবেন, তা নিয়েই বেশি ব্যস্ত। বিপ্লবের পর সমন্বয়ক, ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের পরিচয়ে অনেকে দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন, এটি দুঃখজনক হলেও সত্য।’

তিনি বলেন, ‘১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেও বিএনপি ও জামায়াত ব্যর্থ হয়েছে। শেখ হাসিনাকে অপসারণের আন্দোলনে এক দফা দাবির ঘোষক ছিলেন নাহিদ ইসলাম। তার আহ্বানে ছাত্র, শ্রমিকসহ সকল শ্রেণি–পেশার মানুষ সাড়া দিয়েছিল। দেশের ফ্যাসিবাদ এখন পরাজিত হয়েছে এবং বাংলাদেশ রাক্ষসমুক্ত হয়েছে।’ মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর কক্সবাজারে ‘ইয়াবা বদি’ নেই বলে শোনা যায়। যদি বদি না থাকে, তবে ইয়াবা পাচার করছে কারা, এ প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘কক্সবাজারের এসপির বদলি হতে নাকি পাঁচ কোটি টাকা লাগে।’ কক্সবাজার ও দিনাজপুরের ডিসি, এসপিকে তিনি সতর্ক করে বলেন, ‘দেশে মাদক পাওয়া গেলে তাদের চাকরি থাকবে না। মাদক নির্মূলের দায়িত্ব পেলেও অনেকেই নাকি কথিত নিয়ন্ত্রণ করেন, ১০০ বোতল ফেনসিডিল এলে ২০ বোতল জব্দ দেখানো হয়, আর বাকি ৮০ বোতলের টাকা ভাগ হয়ে যায়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

আসন্ন নির্বাচনে বিএনপি ৮০টির বেশি আসন পাবে না: এনসিপি নেতা

আপডেট সময় ০২:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫