ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

টঙ্গীতে জোড় ইজতেমায় ১৯টি দেশের বিদেশি অতিথি, তিন মুসল্লির মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

তাবলিগ জামাতের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে টঙ্গী ইজতেমা ময়দানে। এবারের পাঁচ দিনব্যাপী ইজতেমায় ১৯টি দেশের প্রায় ৭০০ জন বিদেশি মেহমান অংশ নিচ্ছেন। উপস্থিত দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, কিরগিস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিদেশি মেহমানদের জন্য ভাষাগত তালীম, সার্বক্ষণিক নিরাপত্তা ও মৌলিক সেবাসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে দাওয়াতি কার্যক্রমে অংশ নিতে পারেন। মাঠের প্রতিটি খিত্তায় চলছে বয়ান ও আমল-আখলাকভিত্তিক আলোচনা। পাশাপাশি নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতিও চলছে।

ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো ময়দানজুড়ে সৃষ্টি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি হবে আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মাধ্যমে।

এদিকে, ইজতেমায় অংশ নিতে এসে তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে একজন আশরাফ আলী (৬০), জামালপুর জেলার কেন্দুয়া এলাকার বাসিন্দা। অপর ব্যক্তি নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর কাজীর তালুক গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে শোক প্রকাশ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

টঙ্গীতে জোড় ইজতেমায় ১৯টি দেশের বিদেশি অতিথি, তিন মুসল্লির মৃত্যু

আপডেট সময় ০৫:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫