ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

“বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: মির্জা ফখরুল”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বর্তমানে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল নয়। তিনি জানান, আল্লাহর রহমতে যদি তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়, তখন বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা কিছুটা সংকটাপন্ন।

তিনি জানান, দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স এবং লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও তার চিকিৎসায় যুক্ত আছেন। শুক্রবার রাতে তাদের সমন্বয়ে দীর্ঘ সময় ধরে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হয়, যেখানে তার চলমান চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করা হয়।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা মনে করছেন প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিতে হতে পারে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়। তবুও ভিসা, সম্ভাব্য দেশের সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ এগিয়ে রাখা হচ্ছে, যেন তিনি ‘ফ্লাই করার মতো অবস্থায়’ পৌঁছালে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

শুক্রবারই খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস ছাড়াও কিডনি, লিভার, ফুসফুস ও চোখ–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। গত রবিবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং সেদিনই তাকে ভর্তি করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

“বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া: মির্জা ফখরুল”

আপডেট সময় ০৭:১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫