নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মহন তালুকদার (২৫) অবশেষে থানায় আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তিনি সশরীরে মোহনগঞ্জ থানায় এসে হাজির হন।
অভিযুক্ত মহন তালুকদার মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। তবে ধর্ষণের অভিযোগ ওঠার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আসামির আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২০ জুন) তাকে আদালতে প্রেরণ করা হবে।
”আমি নির্দোষ, সুষ্ঠু বিচার চাই” — দাবি আসামির
থানায় আত্মসমর্পণ করার ঠিক আগে মহন তালুকদার সাংবাদিকদের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন:
“আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমার সম্পর্কে যে অভিযোগটা নিয়ে সমালোচনা হচ্ছে, সে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। এজন্য আমি মোহনগঞ্জ থানার প্রতি বিশ্বাস রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সারেন্ডার করছি। আইনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই।”
দেড় মাস ধরে পলাতক, ফেসবুকে ছিলেন সক্রিয়
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা স্থানীয়ভাবে বাসাবাড়িতে কাজ করে তিন মেয়েকে নিয়ে সংসার চালান।
মামলা হওয়ার পর দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী পরিবারের মনে তীব্র ক্ষোভ ছিল। এই দীর্ঘ সময়ে আসামি পুলিশি গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দিয়ে থাকলেও, নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে নিয়মিত একাধিক পোস্ট করে আসছিলেন।
ঢাকা
,
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির
পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ!
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন
মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা
দেশের ইতিহাসে বড় আকারে জ্বালানির মূল্যবৃদ্ধি করা হয়েছে
নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ১২:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- ১৬৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























