ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং চুরির অভিনব এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজের নেওয়া একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে। শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরিছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, সম্প্রতি আমার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুতকমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে।

তিনি আরও জানান, এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় বাসিন্দারা তীব্র গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরলে ববি হাজ্জাজ বলেন, গ্যাস সংকট শুধু মোহাম্মদপুরের নয়, এটি এই মুহূর্তে সারা দেশের একটি সমস্যা। তবে যেসব এলাকায় সরকারি অনুমোদন অনুযায়ী গ্যাস সরবরাহের লাইন রয়েছে, সেখানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আরও আশ্বাস দেন যে, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উন্মুক্ত এই টাউন হল সভায় ঢাকা১৩ আসনের বিভিন্ন স্তরের নাগরিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং তারা নিজ নিজ এলাকার সমস্যাগুলো সরাসরি প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় ১১:৫৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬