ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায় ভারতের যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান: খাজা আসিফ কাঁদছে ব্রাজিল তারকা রাফিনিয়া, বিকল্প খেলোয়াড় নিতে দেবে কি ফিফা?

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিঠি দিয়েছেন। এরআগে, বেগম জিয়ার সুস্থতা কামনা করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফুলের তোড়া পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বেগম জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর জেনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘পাকিস্তানের জনগণ, সরকার, পাশাপাশি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা ও শুভকামনা জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শাহবাজ শরিফ বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপনার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি, যাতে আপনি আপনার দল ও আপনার মহান জাতির জন্য সাহস ও পথনির্দেশনার উৎস হিসেবে সেবা অব্যাহত রাখতে পারেন।’

এদিকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাত ৮টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

আপডেট সময় ১২:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫