ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ ‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার ফিলিস্তিনি-ইসরায়েলি পতাকার কিপ্পা পরে আবারও আলোচনায় ব্রিটিশ লেখক সিনক্লেয়ার সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার: রনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ উল্লেখ করে কিশোরগঞ্জ২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বলেছেন, ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও মাদক হারাম।শুক্রবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে আয়োজিত মাদকবিরোধী সচেতনতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে সংসদে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত আইনে মাদকসংক্রান্ত অপরাধের জন্য ন্যূনতম দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হবে এবং মামলার রায় না হওয়া পর্যন্ত আসামিদের জামিন না দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, প্রয়োজন হলে ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবী ও মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিএনপির রাজনীতির সঙ্গে মাদক ব্যবসা বা মাদক সেবনের কোনো সম্পর্ক থাকতে পারে না। যে দলেরই হোক, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দেন। সংসদ সদস্য বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজে অপরাধ বাড়ায় এবং যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, মাঠে থাকবে ডিএমপির ১৮ হাজার পুলিশ

‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’

আপডেট সময় ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬