ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মরক্কোর বিপক্ষে ১০ গোলে হারের পরও বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা ছাড়ছে না স্কটল্যান্ড। দলের অধিনায়ক জন ম্যাকগিন বিশ্বাস করেন, ব্রাজিলের বিপক্ষে ইতিবাচক ফল এনে ইতিহাস গড়তে পারে তার দল। শনিবার বোস্টনের জিলেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। সেই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ফলে দুই ম্যাচ শেষে মরক্কোর পয়েন্ট দাঁড়িয়েছে চার, আর স্কটল্যান্ডের তিন। এদিকে হাইতিকে ৩০ গোলে হারিয়ে ব্রাজিলেন পয়েন্টও চার।

প্রথম ম্যাচে হাইতিকে ১০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল স্টিভ ক্লার্কের দল। তবে মরক্কোর কাছে হেরে এখন নকআউট নিশ্চিত করতে শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ভালো ফলের বিকল্প নেই। ম্যাচ শেষে ম্যাকগিন বলেন, ‘আজ আমরা দেখিয়েছি বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। ব্রাজিল ভিন্ন ধরনের দল, তাদের খেলার ধরন আলাদা, কিন্তু তারা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। আমাদের সেরাটা দিতে হবে।

মরক্কোর বিপক্ষে গোল হজম করেও লড়াই চালিয়ে যায় স্কটল্যান্ড। ফিফা র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে থাকা মরক্কোর বিপক্ষে শেষ পর্যন্ত চাপ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। ম্যাকগিন বলেন, ‘আমরা হয়তো সবসময় শীর্ষ দলগুলোর মতো মানসম্পন্ন নই, কিন্তু আমাদের লড়াই করার মানসিকতা এবং চরিত্র আছে। আমরা কখনো হাল ছাড়ি না। ’

বিশ্বকাপে এটি স্কটল্যান্ডের নবম অংশগ্রহণ। কিন্তু এখন পর্যন্ত কোনো বড় টুর্নামেন্টেই তারা গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছে দলটি। কোচ স্টিভ ক্লার্কও আশাবাদী। তিনি বলেন, ‘এই দলটি বছরের পর বছর ধরে নিজেদের দৃঢ়তা দেখিয়েছে। ছেলেরা হতাশ, কিন্তু আমাদের সামনে এখনো একটি সুযোগ আছে। আমরা এমন কিছু করতে চাই, যা কোনো স্কটিশ দল আগে করতে পারেনি।আগামী বৃহস্পতিবার মায়ামিতে ব্রাজিলের মুখোমুখি হবে স্কটল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় বা ইতিবাচক ফল পেলেই ইতিহাসের নতুন অধ্যায় রচনা করতে পারে স্কটিশরা। 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড

আপডেট সময় ১০:৩৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬