চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাদ পড়লো হাইতি। আজ ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলে হারের পর তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

‘সি’ গ্রুপে ব্রাজিলের কাছে হারার আগে স্কটল্যান্ডের কাছে ১–০ গোলে হেরেছিল দেশটি।

এতে গ্রুপের পয়েন্ট টেবিলে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ করে ও স্কটল্যান্ডের পয়েন্ট ৩।

স্কটিশদের কাছে ইতমধ্যে হারায় হাইতি গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও শীর্ষ তিনে ওঠার সুযোগ নেই।