ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায়

“দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা রক্ষায় সক্ষম একমাত্র বিএনপি”— মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে সক্ষম একমাত্র দল বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তারা পথে নেমেছেন, এখন শুধু প্রয়োগের অপেক্ষায় দেশবাসী।

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে তিনি এসব বক্তব্য দেন।

মির্জা আব্বাস বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি আশ্বস্ত করতে চান— “খালেদা জিয়ার সব সন্তান দেশে আছেন, তারা তাদের মায়ের পাশেই আছেন।”
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালে ভিড় না করে দূর থেকে দোয়া করতে। দেশনেত্রীকে সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে দেখতে চান সবাই।

তিনি আরও বলেন, খালেদা জিয়া আগে থেকেই জানিয়ে রেখেছিলেন— “বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো প্রভু নেই।” সে সময় ‘মাইনাস টু’ ফর্মুলায় দেশ থেকে বাইরে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি নতি স্বীকার করেননি।

অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার সঙ্গে অপচিকিৎসা করা হয়েছে।
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, কাউকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবেন না— বাস্তবেও দেশের মানুষকে শান্তিতে থাকতে দেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন

“দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা রক্ষায় সক্ষম একমাত্র বিএনপি”— মির্জা আব্বাস

আপডেট সময় ০৮:৫৬:২০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫