ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা সভাপতি ডা. এস. এম. খালিদুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।

হাসপাতাল থেকে বেরিয়ে মিয়া গোলাম পরওয়ার জানান, খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক নয় তবে ভালোও বলা যাচ্ছে না। তিনি বলেন, “উনার শারীরিক ফিটনেস বেশ দুর্বল। ডাক্তাররা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আছে, তবে তা পুরোপুরি নির্ভর করছে তার শারীরিক পরিস্থিতির ওপর। মেডিকেল বোর্ডই এ নিয়ে চূড়ান্ত মত দেবে।”

জামায়াত নেতার সঙ্গে দীর্ঘসময় ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও।

হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা হঠাৎ কমে যাওয়ায় তার শরীরে বিশেষ করে ফুসফুসে অতিরিক্ত পানি জমে গুরুতর শ্বাসকষ্ট দেখা দেয়। গত বুধবার থেকে তাকে নিয়মিত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে, তবে শরীরের পানি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে, ফলে তার অবস্থার আরও অবনতি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

আপডেট সময় ১১:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫