ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

বিদেশ থেকে আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

এবার শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। আগে বিক্রি হবে দেশের চিনিকলের উৎপাদিত চিনি। শনিবার (৬ ডিসেম্বর) সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, দেশে চিনিকলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি আরো পণ্য উৎপাদন করতে হবে।

তিনি বলেন, চিনিকল থেকে লাভ দ্রুত আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। শিল্প উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এরইমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।

এসময় তিনি চিনি উৎপাদনের পাশাপাশি আনুষঙ্গিক উৎপাদনমুখী কাজ শুরু করার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন সহযোগী হিসেবে এগিয়ে আসে, সেজন্য আলোচনাও চলছে। উত্তরা গণভবন বিষয়ে উপদেষ্টা বলেন, রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় উত্তরা গণভবণে একটি করে সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন গণভবনটি অবহেলিত ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

বিদেশ থেকে আমদানি বন্ধ, আগে বিক্রি হবে দেশের চিনিকলের চিনি: উপদেষ্টা আদিলুর

আপডেট সময় ০২:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫