ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান: ফয়জুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক আগামী জাতীয় নির্বাচনে দলটির আমির ডা. শফিকুর রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশে আর কোনোভাবেই ‘রাতের ভোট’ হতে দেওয়া হবে না। জনগণের রায় পেলে জামায়াত নেতৃত্বে সরকার গঠন করবে এবং ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের বর্ণাঢ্য মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ড. ফয়জুল হক। তিনি জানান, রাজাপুর–কাঁঠালিয়ায় সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা দুর্নীতিবাজদের প্রতি জনগণ আর আস্থাশীল নয়। শান্তিপূর্ণ, সহনশীল ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি আধুনিক নগরী গড়ে তুলতেই জামায়াত কাজ করবে।

তিনি আরও বলেন, দেশের শান্তি–শৃঙ্খলা প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতকে ক্ষমতায় আনার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। যদি ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হন, তবে দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও অত্যাচারের কোনো স্থান থাকবে না বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানের আগে রাজাপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সেক্রেটারি মো. ফরিদুজ্জামান, শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সাইদুর রহমান, রাজাপুর উপজেলা আমীর মো. কবির হোসেন, নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর

আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান: ফয়জুল হক

আপডেট সময় ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫