ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

৭০০ টাকার হাঁস, ৩০০ টাকা চাঁদা দাবি ছাত্রদল নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক রংমিস্ত্রি ও আরেক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি সাব্বির হোসেন ও তার সহযোগীরা চাঁদা দাবি পূরণ না হওয়ায় দুইজনকে মারধর ও লুটপাট করেন।

৮ ডিসেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কামরুল হাসান ও রুবেল। তারা জানান, শিদলাই বাজারে হাঁস কেনার পর ৩০০ টাকা চাঁদা দাবি করেন সাব্বির হোসেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রুবেলকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে রংমিস্ত্রি কামরুল হাসানকেও পিটিয়ে আহত করা হয়। কামরুল দাবি করেন, তার সঙ্গে থাকা ৬০ হাজার টাকা ও পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে অভিযোগ, সাব্বির আলম নামে পরিচিত এই ছাত্রদল নেতা নিয়মিত বাজার থেকে চাঁদা তোলে—এ নিয়ে এলাকাবাসীর ভোগান্তি দীর্ঘদিনের।

হামলার শিকার কামরুল হাসান বলেন, “আমি রংয়ের কাজ করে জীবিকা চালাই। বাজারে খাজনার নামে চাঁদা তুলে তারা। চাঁদা না দেওয়া নিয়ে অন্য একজনকে মারধর করলে আমি এগোতেই আমার টাকা আর পাসপোর্ট নিয়ে যায়।”

আরেক ভুক্তভোগী রুবেল বলেন, “৩০০ টাকা চাঁদা না দেওয়ায় বাজারে আমাকে প্রচণ্ড মারধর করেছে।”

অভিযোগ অস্বীকার করে সাব্বির হোসেন জানান, “আমাদের রক্তটাও বিএনপি। একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। একই দলের কিছু লোক ইচ্ছা করে আমাকে ক্ষতি করতে চাইছে।”

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “দুটি অভিযোগ পেয়েছি। আগামীকাল সরেজমিনে গিয়ে তদন্ত করা হবে। তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর

৭০০ টাকার হাঁস, ৩০০ টাকা চাঁদা দাবি ছাত্রদল নেতার

আপডেট সময় ০৭:০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫