ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী জুলাই সনদের আলোচনাকে কেন্দ্র করে সংসদে হট্টগোল মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে: প্রধানমন্ত্রী হত্যা মামলায় একই পরিবারের ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান ‘মুরগি’ বিশ্ব জ্বালানি বাজার আমেরিকা নয়, ইরানের হাতেই আছে: গালিবাফ কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদঘাটন, যেভাবে গ্রেপ্তার হলো ঘাতকরা পঞ্চাশ বছর পর যশোরে পাশাপাশি বাবা-ছেলের নামফলক মার্কিন নৌ-অবরোধ তোয়াক্কা না করে ৪৬ লাখ ব্যারেল তেল বাইরে পাঠালো ইরান: ডন

ধানের শীষের প্রার্থীকে ‘দুনিয়ায় পাঠানো ফেরেশতা’ বললেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে প্রার্থী আমিনুল ইসলামকে দুনিয়ায় পাঠানো আল্লাহর ফেরেশতা বলে মন্তব্য করেছেন এক বিএনপি নেতা। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জেলার ভোলাহাট উপজেলার কালিতলা বাজারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ-মাহফিলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আল হেলাল এ মন্তব্য করে বক্তব্য দেন। ভোলাহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম।

বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা আল হেলাল বলেন, আলহাজ আমিনুল ইসলাম ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা ধানের শীষের লোক, আর দল এই প্রতীক আমিনুল ইসলামকে দিয়েছে। তাই এটি সবাইকে মেনে নিতে হবে। আপনারা যারা সন্দেহ মনে করছেন, তারা ভুল করছেন। তিনি সংসদ সদস্য ছিলেন, কেউ যদি প্রমাণ করতে পারেন আলহাজ্ব আমিনুল ইসলাম কোনো অনিয়ম-দুর্নীতি করেছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

তিনি আরও বলেন, আলহাজ আমিনুল ইসলামের মতো ভালো লোক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিন থানায় কোথাও খুঁজে পাবেন না। তিনি আমাদের গর্ব। আপনারা সবাই জানেন, মনে হচ্ছে আলহাজ আমিনুল ইসলাম আল্লাহর ফেরেশতা, তাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। তিনি সবার কাছে ভালো, সবাই তাকে সম্মান করেন। বিএনপি নেতা আল হেলাল বলেন, দেশের দুই নারী দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন। কিন্তু এই দুই নারীর মধ্যে খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে শুধু দেশেই নয়, সারাবিশ্বের মানুষ দোয়া করছে। অন্যদিকে শেখ হাসিনার কখন ফাঁসি হবে সেই দোয়া করে জনগণ। সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ধানের শীষের জন্য কাজ করতে হবে। যারা এখনো দলের বাইরে রয়েছেন, অভিমান ভুলে ফিরে আসেন।

ভোলাহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী বিশ্বাস। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী রেশমাতুল আরস রেখা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বরেন, বক্তব্যটি শুনে আমি খুবই অবাক হয়েছি। দলের মনোনীত প্রার্থীর উপস্থিতিতে এমন বক্তব্য দেওয়া দুঃখজনক। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের আরও বেশি সতর্ক হতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী

ধানের শীষের প্রার্থীকে ‘দুনিয়ায় পাঠানো ফেরেশতা’ বললেন বিএনপি নেতা

আপডেট সময় ১১:৪২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫