ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূইয়া রোববার (৭ ডিসেম্বর) রায়পুরের কেরোয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত দাঁড়িপাল্লার জনসভায় বলেছেন, “হাশরের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাঁড়িপাল্লা। মানুষের ন্যায়বিচারের প্রতীক এই দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপন হবে এবং দেশের চেহারা বদলে যাবে। অতীতে জামায়াতের নেতা ও মন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত ছিলেন, এমন দাবি করেন তিনি।

রুহুল আমীন ভূইয়া বলেন, “একদল ক্ষমতায় আসার আগে বিভিন্ন স্থাপনা দখল করছে। দেশে মাদকের কোনো জায়গা নেই এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।”

সভায় সভাপতিত্ব করেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ দেলোয়ার হোসেন। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের শূরা ও কর্ম-পরিষদ সদস্য মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইয়েদ মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাছেল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ ইউনুস, নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট জহির আলম, জয়নাল আবেদীন, আহসান উল্লাহসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী

আপডেট সময় ০৮:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫