ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র

৫ম শ্রেণি পাস করলেই ছাত্রশিবিরে ভর্তির আহ্বান জামায়াত নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান আহ্বান জানিয়েছেন, ৫ম শ্রেণি পাস করার পরই ছেলে-মেয়েদের ছাত্রশিবিরে ভর্তির ব্যবস্থা করতে।

শনিবার (৩১ মে) গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের মানুষের সেবক।”

সম্মেলনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির আজমল হোসেন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য, সংগঠন গড়ে তোলা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন। তারা দাবি করেন, জনগণ এখন একটি বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে, এবং জামায়াত সেই শূন্যতা পূরণ করতে প্রস্তুত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও শিশুকন্যাকে রেখে স্ত্রীর পলায়ন

৫ম শ্রেণি পাস করলেই ছাত্রশিবিরে ভর্তির আহ্বান জামায়াত নেতার

আপডেট সময় ০৭:৫৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫