ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা, পুলিশের সতর্কবার্তা

তারেক রহমান শিগগিরই দেশে ফিরে রাজনীতি হাল ধরবেন: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপির যুবদলের নেতাকর্মীদের জন্য আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

মির্জা আব্বাস বলেন, “নতুন চিন্তা ও আধুনিক ভাবনার মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও এগিয়ে নেবেন। দেশের জন্য এই মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, যা সব দলই স্বীকার করে। ধর্ম, বর্ণ ও মত নির্বিশেষে খালেদা জিয়া সকলের অভিভাবক হিসেবে প্রমাণিত হয়েছেন।”

তিনি আরও উল্লেখ করেন, “সংস্কারের নামে বিভ্রান্তি সৃষ্টিকারীরা প্রকৃত সংস্কার বোঝে না; তাদের কাছে সংস্কারের মানে শুধু ক্ষমতায় পৌঁছানো।”

কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য

তারেক রহমান শিগগিরই দেশে ফিরে রাজনীতি হাল ধরবেন: মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫